ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

মুরাদনগরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

অনলাইন সংস্করণ
৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩:৫৩ অপরাহ্ণ • ৫৯ বার পঠিত
মুরাদনগরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে যৌথ অভিযানে অনুমোদনহীন একটি ইটভাটা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। এলাকায় অবৈধভাবে ইট প্রস্তুত ও পরিবেশের আইন লঙ্ঘন করায় এবিসি (শাপলা ব্রিকস) নামের ওই ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা ও ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাখর নগর এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।
জানা গেছে, পরিবেশ আইন অমান্য করে অবৈধ উপায়ে ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার অপরাধে বাখরনগর এলাকার এ বি সি (শাপলা ব্রিকস) ইটভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন ও কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর। এ সময় এ বি সি ইটভাটাকে একটি মামলায় এক লাখ টাকা জরিমানা করেন এবং ইটভাটাটির অনুমোদন না থাকায় ভেকু দিয়ে ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে উপস্থিত ছিলেন সেনাবাহিনী ও মুরাদনগর থানা পুলিশ। এতে সার্বিক সহযোগিতা করেন ফায়ার সার্ভিস ও কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বলেন, অবৈধ ইটভাটা, কৃষি জমির মাটি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন