ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

মুরাদনগরে অবৈধ ইটভাটাকে ৩লক্ষ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ ঘোষণা

অনলাইন সংস্করণ
৯ ফেব্রুয়ারি ২০২৫, ৩:৫০ অপরাহ্ণ ৬৯ বার পঠিত
মুরাদনগরে অবৈধ ইটভাটাকে ৩লক্ষ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ ঘোষণা
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নহল চৌমুহনী এলাকায় কাগজপত্র বিহীন একটি অবৈধ ইট ভাটা চলাকালে তিন লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। রবিবার বিকেলে উপজেলার ধামঘর ইউনিয়নের নহল চৌমুহনী এলাকার রাবেয়া ব্রিকসে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি সাকিব হাছান খান। জানা যায়, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ রোধে অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করে আসছে পরিবেশ অধিদপ্তর ও মুরাদনগর উপজেলা প্রশাসন। রবিবার বিকেলে উপজেলার ধামঘর ইউনিয়নের নহল চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় রাবেয়া ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে ৩লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান বলেন পরিবেশ ও কৃষি জমি রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন