ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

মুরাদনগরে অনুমোদনহীন হাসপাতাল সিলগালা, লাখ টাকা জরিমানা

অনলাইন সংস্করণ
৩০ জানুয়ারি ২০২৪, ৯:৩২ পূর্বাহ্ণ • ৫৮ বার পঠিত
মুরাদনগরে অনুমোদনহীন হাসপাতাল সিলগালা, লাখ টাকা জরিমানা
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা জেলার মুরাদনগরে মেডিনোভা ডায়াগনস্টিক সার্ভিসেস নামে বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে মুরাদনগর সদর এলাকায় এই অনুমোদনহীন হাসপাতালে অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা হেলথ কমপ্লেক্সের ডাঃ জয়ন্ত, মুরাদনগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরও শাহাদাত হোসেন এবং মুরাদনগর থানা পুলিশ।
ভ্রমমাণ আদালত সূত্রে জানা গেছে, মেডিনোভা ডায়াগনস্টিক সার্ভিসেস বেসরকারি হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা সেবা দেওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। ওই হাসপাতালে লাইসেন্স ছিল না। মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন, মুরাদনগর মেডিনোভা ডায়াগনস্টিক সার্ভিসেস নামে বেসরকারি হাসপাতাল- ক্লিনিকে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন