ঢাকা ৩০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার

মুরাদনগরের বাঙ্গরায় সরকারী নির্দেশনা অমান্য করায় জরিমানা

অনলাইন সংস্করণ
১৫ এপ্রিল ২০২১, ১১:০৯ পূর্বাহ্ণ ৩৫ বার পঠিত
মুরাদনগরের বাঙ্গরায় সরকারী নির্দেশনা অমান্য করায় জরিমানা
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরে প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধ ও ২য় ধাপ মোকাবেলায় সরকারের ঘোষিত ৭ দিনের লকডাউনের দ্বিতীয় দিনে নির্দেশনা অমান্য করায় বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করেছেন ভাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ এর নের্তৃত্বে ভাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার। জানা যায়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে সরকারের দেওয়া নির্দেশনা নিশ্চিত করতে উপজেলার বাঙ্গরা বাজার, বিষ্ণুপুর বাজার, রামচন্দ্রপুর বাজারসহ বিভিন্ন স্থানে লকডাউন উপেক্ষা করে অপ্রয়োজনীয় দোকানপাট খোলা রাখা, বিক্রেতারা মাস্ক না পরে ব্যবসা পরিচালনা করা, অপ্রয়োজনীয় ভাবে মাক্স না পরে ঘর থেকে বাহিরে বের হওয়াসহ বিভিন্নভাবে সরকারের নির্দেশনা ভঙ্গ করার অপরাধে তাদেরকে ভাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৫টি মামলার বিপরীতে ২৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারে আরও কার্যকর ভূমিকা নেওয়া হবে। এছাড়া সরকারের ঘোষিত লকডাউন মানতে ও সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিনিয়ত মোবাইল ভাম্যমান আদালত অব্যাহত থাকবে।

আরও পড়ুন