ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুনিয়া হত্যা: মানববন্ধনে আসামি আনভীরের শাস্তি দাবি জানায় এমপি বাহার

অনলাইন সংস্করণ
৫ মে ২০২১, ১০:০১ পূর্বাহ্ণ ৫১ বার পঠিত
মুনিয়া হত্যা: মানববন্ধনে আসামি আনভীরের শাস্তি দাবি জানায় এমপি বাহার
নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লার মেয়ে বীর মুক্তিযোদ্ধার সন্তান মোশারাত জাহান মুনিয়ার হত্যাকারিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, মহানগর যুবলীগ, মহানগর স্বেচ্ছাসেবকলীগ ও মহানগর ছাত্রলীগ। মানববন্ধনে কুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, যদি মুনিয়া হত্যার সঠিক বিচার না হয়, তাহলে কুমিল্লার সর্বস্তরের জনগণ নিয়ে আমি রাস্তায় নামবো। বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে আমাদের অভিযোগ নেই। তবে এমডি আনভীরের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, সেটি তদন্ত করে তাকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। বুধবার (৫ মে) নগরীর কান্দিরপাড়ের টাউনহলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও ‘ আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির , সদর উপজেলা চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল আজিজ সিহানুক প্রমুখ। উল্লেখ্য যে, গত ১৯ এপ্রিল ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে কুমিল্লা নগরীর তরুণী কলেজ ছাত্রী মোশারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। গুলশান থানায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন মুনিয়ার বোন নুসরাত।

আরও পড়ুন