ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুনিয়ার বোনকে হত্যার হুমকি : নিরাপত্তা চেয়ে থানায় জিডি

অনলাইন সংস্করণ
২ মে ২০২১, ৩:৪৩ পূর্বাহ্ণ ৫২ বার পঠিত
মুনিয়ার বোনকে হত্যার হুমকি : নিরাপত্তা চেয়ে থানায় জিডি
ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর গুলশানে মোসারাত জাহান মুনিয়ার ‘আত্মহত্যার প্ররোচনার’ মামলার বাদী নুসরাত জাহান নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শনিবার (১ মে) কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান এ জিডি করেন। যার নম্বর ২৪। সাধারণ ডায়েরিতে নুসরাত জাহান উল্লেখ করেন, আমার ছোট বোন মুনিয়ার হত্যা সংক্রান্ত ঘটনার আলোকে আমি বাদী হয়ে গুলশান থানায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর বিরুদ্ধে মামলা করি’। যার গুলশান থানার মামলা নং ২৭’। ওই ঘটনাটি প্রিন্ট মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত ঘটনা হিসেবে চলমান রয়েছে’। এ বিষয়টি কেন্দ্র করে মামলার পর থেকে বিবাদী পক্ষের কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে আমাকে ও আমার স্বামীসহ পরিবারবর্গের সদস্যদের মামলা প্রত্যাহার করে সমঝোতা করার জন্য চাপ প্রয়োগ করতেছে’। সাধারণ ডায়েরিতে তিনি আরও উল্লেখ করা হয়, মামলা প্রত্যাহারসহ বিষয়টি সুষ্ঠুভাবে সুরাহা না করলে টাকার বিনিময়ে আমাকে অথবা আমার স্বামীর পরিবারের সদস্যদের যেকোনো উপায়ে বিপদে ফেলে অথবা যেকোনো অঘটন ঘটিয়ে আমাদেরকে খুন করে লাশ গুম করে ফেলবে’। যেকোনো ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া ও নাজেহাল করবে বলে একাধিকবার কল করে হুমকি প্রদান অব্যাহত রাখে’। তারা যেকোনো সময় আমাকে অথবা আমার পরিবারের সদস্যদের কুমিল্লাসহ দেশের যেকোনো স্থানে যাতায়াতের পথে সময় আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা করছি। এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) ফারুক হোসেন বলেন, গুলশানের একটি মামলার বাদী নুসরাত জাহান তার নিজের এবং পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে কুমিল্লা জেলার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন। আমরা এ সাধারণ ডায়েরির বিষয়টি খতিয়ে দেখছি’। উল্লেখ, গত সোমবার (২৬ এপ্রিল) রাতে গুলশানের একটি ভবনের ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে ‘আত্মহত্যায় প্ররোচনার’ অভিযোগে মামলা করেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান।

আরও পড়ুন