ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন

মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মানববন্ধনে হামলা, আহত ১৫

অনলাইন সংস্করণ
২৫ আগস্ট ২০২০, ৬:০৭ পূর্বাহ্ণ ৪৩ বার পঠিত
মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মানববন্ধনে হামলা, আহত ১৫
অনলাইন ডেস্কঃ চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। [caption id="attachment_2849" align="aligncenter" width="300"]মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মানববন্ধনে হামলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মানববন্ধনে হামলা[/caption] মহান মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার প্রথম প্রতিবাদকারী শহীদ মৌলভী সৈয়দ আহমদের বড়ভাই মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফ আলীকে রাষ্ট্রীয় সম্মান না দেয়ার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের এপিএস ও বাঁশখালী পৌরসভার মেয়র সেলিম উল হকের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদের। এ ঘটনায় এ পর্যন্ত পুলিশ দুইজনকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে অন্যরা হলেন-মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজ্জাফফর আহমদ, বাঁশখালী কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল হাশেম, সাতকানিয়া কমান্ডার মুক্তিযোদ্ধা আবু তাহের, মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভেদু, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রাজ্জাক, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, মৌলভী সৈয়দের ভাতিজা জয়নাল আবেদীন, জহির উদ্দিন মো. বাবর, ইমরানুল ইসলাম তুহিন।কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু সাদাত মোহাম্মদ সায়েম, ছাত্রলীগ নেতা আরমান হোসেন, জয় সরকারসহ আরও অনেকে। হামলায় গুরুতর আহত মৌলভী সৈয়দ আহমদের ভাতিজা, দক্ষিণ জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবরকে হাসপাতালে নেয়া হয়েছে। হামলার বিষয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী, চট্টগ্রাম গেরিলা বাহিনীর কমান্ডার এবং চট্টগ্রাম যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দ আহমদের বড়ভাই মুক্তিযোদ্ধা ডা. আশরাফ আলীকে রাষ্ট্রীয় সম্মান না দেয়া ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শান্তিপূর্ণ মানববন্ধন চলছিল। মানববন্ধন শুরুর ১০ থেকে ১২ মিনিটের মাথায় এমপি মোস্তাফিজুর রহমানের এপিএস ও তার অনুসারী বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হকের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। হামলার সময় বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধাদেরও বেধড়ক মারধর করা হয়। এতে আমিসহ অন্তত ১৫ জন আহত হয়েছি।’

আরও পড়ুন