ঢাকা • ৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

মালদ্বীপ আওয়ামী লীগ'র আয়োজনে ২৬ মাার্চ মহান স্বাধীনতা দিবস পালন

অনলাইন সংস্করণ
৩১ মার্চ ২০২১, ১:১৫ অপরাহ্ণ • ৬০ বার পঠিত
মালদ্বীপ আওয়ামী লীগ'র আয়োজনে ২৬ মাার্চ মহান স্বাধীনতা দিবস পালন
নিজস্ব প্রতিবেদকঃ
মালদ্বীপ আওয়ামী লীগের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালদ্বীপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজালাল শিকদারের সঞ্চালনায় ও মালদ্বীপ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব দুলাল মাদবরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভিও কনস্ট্রাকশন চেয়ারম্যান মোহাম্মদ হোসেন দুলাল। সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিও কনস্ট্রাকশন এর চেয়ারম্যান মোহাম্মদ হোসেন দুলাল বলেন জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন স্বার্বভৌমত্ব বাংলাদেশ, আমাদের দেশের স্বাধীনতা রক্ষায় আমরা সদায় প্রস্তুত থাকতে হবে। সভাপতির বক্তব্যে আলহাজ্ব দুলাল মাতবর বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে একটি উন্নতশীল বাংলাদেশ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়ে ডিজিটাল সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা প্রবাস থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ। বক্তব্য রাখেন মালদ্বীপ আওয়ামী লীগ এর সহ সভাপতি গাজী সাদেক হোসেন, সহ সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উপস্থিত ছিলেন আনিস আহমেদ, এ আর মামুন, মোহাম্মদ সাদেক হোসেন, গাজী জাহিদ,শাহ জাহান,এনামুল হক, জাকির হোসেন,রফিকুল ইসলাম, সোহেল রানা প্রমূখ।

আরও পড়ুন