ঢাকা • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

মাদক ছাড়, না হয় কুমিল্লা ছাড়ো : পুলিশ সুপার

অনলাইন সংস্করণ
২ জানুয়ারি ২০২১, ৫:২৯ অপরাহ্ণ • ৬১ বার পঠিত
মাদক ছাড়, না হয় কুমিল্লা ছাড়ো : পুলিশ সুপার
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লায় যোগদান করে প্রথমদিনেই সাংবাদিকদের সাথে মতবিনিময় করে পুলিশ সুপার ফারুক আহমেদ বলেছেন, পুলিশের সব ধরনের অনিয়ম-দুর্নীতি বন্ধ করা হবে। পুলিশের বদলিজনিত বিষয়ে অর্থ লেনদেন কোনোভাবেই বরদাশত করা হবে না। সব ধরনের জনহয়রানি বন্ধ করা হবে। শনিবার (২ জানুয়ারী) বিকালে যোগদানের পরই সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় পুলিশ সুপার নতুন দুটি স্লোগান প্রকাশ করেন। বিট পুলিশিংয়ের জোয়ারে, পুলিশ সুপার যাবে আপনার দুয়ারে; মাদক ছাড় না হয় কুমিল্লা ছাড়ো- নামে স্লোগান প্রকাশ করা হয়। তিনি কুমিল্লা জেলা পুলিশকে আরও মানবিক এবং পেশাদার হিসেবে গড়ে তোলার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, ডিআইওয়ান মাইনুদ্দিন খান, ডিবির ওসি আনোয়ারুল আজিম প্রমুখ।

আরও পড়ুন