ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

মাদক কারবারির ঘরে মিললো ৫০ হাজার ইয়াবা-আগ্নেয়াস্ত্র

অনলাইন সংস্করণ
১৪ জুন ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ • ১০৩ বার পঠিত
মাদক কারবারির ঘরে মিললো ৫০ হাজার ইয়াবা-আগ্নেয়াস্ত্র

কক্সবাজারের উখিয়ায় মাদক কারবারির বসতঘরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

শনিবার (১৩ জুন) উখিয়ার বালুখালী বিওপির থাইংখালী রহমতের বিল এলাকার শীর্ষ মাদক কারবারি মো. ফয়সালের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, উদ্ধার অস্ত্র ও মাদকের মধ্যে রয়েছে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চার বোতল বিয়ার, দুটি সামুরাই ব্যাটন, একটি মোবাইল ও একটি চাইনিজ কুড়াল।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, শনিবার দুপুরে উখিয়া ব্যাটালিয়ন বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে রহমতের বিল গ্রামে ইয়াবা ব্যবসায়ী মো. ফয়সালের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী ফয়সাল পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়দের সঙ্গে নিয়ে ফয়সালের বাড়ি তল্লাশি চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

আরও পড়ুন