ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন

মাছ ধরা নিয়ে ছুরিকাঘাতে দুই সহোদর নিহত

অনলাইন সংস্করণ
২৪ আগস্ট ২০২০, ৭:৪৯ পূর্বাহ্ণ ৪২ বার পঠিত
মাছ ধরা নিয়ে ছুরিকাঘাতে দুই সহোদর নিহত
ডেস্ক রিপোর্টঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হাউলী গঙ্গাদরদী গ্রামে প্রতিপক্ষের হামলায় দুই সহোদর নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকালে এ হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন গিয়াস উদ্দিন মাতুব্বরের পুত্র শামীম মাতুব্বর (২৫) ও রাকিব মাতুব্বর (২২)। এ ঘটনায় নিহতদের ভাগ্নে ইমন মাতুব্বর গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ (ফমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সহোদরদ্বয়ের বোনের স্বামী (দুলাভাই) মাঈনুদ্দিন মাতুব্বর জানান, বাড়ির নিকটবর্তী জলায় জাল পেতে মাছ ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। কিছু সময় পর সাজ্জাদ মাতুব্বরের নেতৃত্বে ১৪-১৫ জন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহতাবস্থায় দুই ভাই ও ভাগ্নেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান, হামলার ঘটনার মুল হোতা সাজ্জাদ মাতুব্বরকে আটক করেছে পুলিশ। এলাকায় পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি। সংবাদঃ ডিবিসি

আরও পড়ুন