ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মন্দিরে আগুনের অপপ্রচার: ধর্মমন্ত্রীকে জড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত

অনলাইন সংস্করণ
৩১ মার্চ ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ • ১৬৯ বার পঠিত
মন্দিরে আগুনের অপপ্রচার: ধর্মমন্ত্রীকে জড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত
  নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার মুরাদনগরে ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে মন্দিরে আগুন দেওয়ার অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ। তারা অভিযোগ করেছেন, একটি স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মুরাদনগর উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা এ প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দুলাল দেবনাথ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অধ্যাপক দীন দয়াল পাল, সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর, সহ-সভাপতি রতন দাস ও যুগ্ম সাধারণ সম্পাদক বিজন কুমার দাস। বক্তারা জানান, ধর্মমন্ত্রীর বাড়ির পাশে একটি মন্দিরসংলগ্ন বটগাছে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কিছু ফেসবুক পেজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। অথচ সেখানে কোনো প্রতিমা স্থাপন করা হয় না; এটি মূলত মানত করার একটি স্থান, যেখানে অনেকেই কাপড় বেঁধে রাখেন। দুলাল দেবনাথ বলেন, “মুরাদনগরের হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে ধর্মমন্ত্রীর দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক নষ্ট করতেই একটি চক্র মিথ্যা ভিডিও ও তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।” তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। অধ্যাপক দীন দয়াল পাল বলেন, “ঘটনাস্থল আমার বাড়ির নিকটে। গভীর রাতে কে বা কারা বটগাছে আগুন দেয় এবং সেটি ভিডিও করে ছড়িয়ে দেয়। এটি সম্পূর্ণ পরিকল্পিত অপচেষ্টা।” তিনি দাবি করেন, কিছু অসাধু ব্যক্তি বা নেশাগ্রস্তদের মাধ্যমে কিংবা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে মুরাদনগরের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর বলেন, “একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ধর্মমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা এর তীব্র নিন্দা জানাই।” তিনি সকলকে গুজবে কান না দিয়ে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

আরও পড়ুন