ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মণিরামপুর ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

অনলাইন সংস্করণ
৯ আগস্ট ২০২০, ১২:৫০ অপরাহ্ণ • ৮৮ বার পঠিত
মণিরামপুর ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ
যশোর জেলা প্রতিনিধি: করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করলেও মনিরামপুর উপজেলায় থেমে নেই বাল্যবিবাহ। এমত অবস্থায় প্রশাসন যখন উপজেলায় করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত এরই মধ্যে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় চলছে বাল্যবিবাহের হিড়িক। তবে উপজেলা প্রশাসন বাল্যবিবাহ রুখতে সদা তৎপরতা রয়েছে ৷ গতকাল মণিরামপুরে নবম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করে পরিবারের লোকজন ৷ ওই ছাত্রীর বিয়ের কাজ সম্পাদনের জন্য নেহালপুরে কনের বাড়িতে আয়োজন চলছিল। খবর পেয়ে সন্ধ্যায় আয়োজন বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান। উপজেলা মহিলাবিষয়ক অফিসের ক্রেডিট সুপারভাইজার শহিদুল ইসলাম বলেন, মেয়েটি নেহালপুরের কালিবাড়ি এলাকার শাহিদা সুলতানা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। করোনাকালীন লকডাউনের কারণে স্কুল বন্ধ থাকার সুযোগে মেয়েটির বাবা একই উপজেলার জুড়ানপুর গ্রামের জনৈক ইনামুল ইসলাম নামে এক যুবকের সঙ্গে তার বিয়ে ঠিক করেন। সন্ধ্যায় বিয়ে হওয়ার কথা ছিল। বিকেলে বরপক্ষ ওই বাড়িতে আসেন। কিন্তু তার আগেই ইউএনও বিষয়টি জানতে পারেন। তার নির্দেশে বিকেলে আমি, স্থানীয় মেম্বার আজগার আলীসহ দুই চৌকিদার ওই বাড়িতে যাই। আমাদের দেখে বরপক্ষ পালিয়ে যায়। আমরা উপস্থিত থেকে বিয়ের আয়োজন বন্ধ করি। পরে ইউএনও স্যারের কাছে মুচলেকা দেন মেয়েটির বাবা।’ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান বলেন, ‘নেহালপুরে ১৪-১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীর বিয়ের কার্যক্রম চলার খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে মেয়েটির বাবা অঙ্গীকার করেছেন ৷ বাল্যবিয়ের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে ৷

আরও পড়ুন