ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

ভোলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে মাছের পোনা বিতরণ

অনলাইন সংস্করণ
১৫ সেপ্টেম্বর ২০২০, ৭:১৩ অপরাহ্ণ • ৮৩ বার পঠিত
ভোলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে মাছের পোনা বিতরণ
ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলায় অতি জোয়ারের পানি ও বন্যায় ক্ষতিগ্রস্থ মাছ চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করেছে রোটারী ক্লাব অব স্কাইলাইন ঢাকা নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ইলিশা ইউনিয়ন পরিষদে শতাধিক মাছ চাষীদের মাঝে আট'কেজি করে ৫০ হাজার মাছের পোনা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে রোটারী ক্লাব অব স্কাই লাইন ঢাকার সভাপতি খাদিজা আকতার স্বপ্নার সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, ভোলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাব রায় অপু, ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাসনাঈন আহমেদ হাসান মিয়া, রোটারী ক্লাব অব স্কাই লাইন ঢাকার সাবেক সভাপতি আসাদুজ্জামান লিপটন, সপ্তম বিশ্বাস, মো. আমিনুল ইসলাম, রোটারী ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম রনি প্রমূখ। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্থ মাছচাষীরা মাছের পোনা পেয়ে তাদের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে তারা জানান। উপজেলা চেয়াম্যান মোশারফ হোসেন বলেন , রোটারী ক্লাব বিশ্বব্যাপী একটি সেবা মূলক ক্লাব হিসেবে ইতিমধ্যে সবার কাছে পরিচিত হয়েগেছে। ভোলার বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ানোর জন্য রোটারী ক্লাব অব স্কাইলানের সদস্যদের ধন্যবান জানান তিনি। আগামীতে ভোলায় ক্লাবের সেবা মূলক সব অনুষ্ঠানে পাশে থাকবেন বলেও তিনি জানান। এসম আরো উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব স্কাইলাইনের সদস্য একুশে টেলিভিশনের ভোলা ভোলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, দেশ টিভি ভোলা প্রতিনিধি ছোটন সাহা, ডিবিসি ভোলা প্রতিনিধি অচিন্ত্য মজুমদার, ঢাকা টাইমস ভোলা প্রতিনিধি ইকরামুল আলম প্রমূখ। আনুষ্ঠানটি উপস্থাপন করেন ভোলাবানী রির্পোটার ইয়ামিন হাওলাদার।

আরও পড়ুন