ঢাকা ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

ভারতে মৃত্যু অর্ধলক্ষ ছাড়াল-সুস্থতার হারে স্বস্তি

অনলাইন সংস্করণ
১৭ আগস্ট ২০২০, ৯:৫০ পূর্বাহ্ণ ৫৬ বার পঠিত
ভারতে মৃত্যু অর্ধলক্ষ ছাড়াল-সুস্থতার হারে স্বস্তি
ডেস্ক রিপোর্টঃ ঊর্ধ্বমুখী নমুনা পরীক্ষায় ভারতে আশঙ্কজনকহারে দীর্ঘ হয়েই চলেছে করোনায় আক্রান্ত ও প্রাণহানির মিছিল। ভাইরাসটি ইতিমধ্যে দেশটির অর্ধ লাখের বেশি মানুষের প্রাণ কাড়ার পাশাপাশি হানা দিয়েছে প্রায় সাড়ে ২৬ লাখ মানুষের দেহে। এমতাবস্থায় দেশজুড়েই দেখা দিয়েছে উদ্বেগ। তবে, যে হারে সুস্থতা বাড়ছে তা অনেকটাই স্বস্তি দিচ্ছে ভারতকে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫৭ হাজার ৯৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২৬ লাখ ৪৭ হাজার জনে ৬৬৩ জনে দাঁড়িয়েছে। যার ষাট শতাংশই চার রাজ্যের (মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ)। অন্যদিকে, গত একদিনে প্রাণহানি ঘটেছে ৯৪১ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ৫০ হাজার ৯২১ জনের মৃত্যু হলো করোনায়। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪১ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশটিতে সর্বাধিক সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে। তারপরেই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্নাটক এবং তেলেঙ্গানা। এদিকে বিশ্ব তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ করোনাক্রান্ত দেশ হলো ভারত। আর প্রাণহানিতে পঞ্চম। এদিকে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে ২০ হাজার ৩৭ জন মানুষের। আক্রান্ত ও প্রাণহানিতে রাজধানী দিল্লিকে টপকানো তামিলনাড়ুতে মৃতের সংখ্যা ৫ হাজার ৭৬৬ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৩ লাখ ৩৮ হাজারে দাঁড়িয়েছে। তিনে থাকা অন্ধ্রপ্রদেশে করোনার শিকার ২ লাখ ৯০ হাজারের কাছাকাছি। তবে, প্রাণহানি কিছুটা কম এখানে। যার সংখ্যা ২ হাজার ৬৫০ জন। দিল্লিতে করোনার থাবায় প্রাণ গেছে ৪ হাজার ১৯৬ জনের। আর ভুক্তভোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ৫২ হাজার ৫৮০ জনে দাঁড়িয়েছে। বর্তমানে সেখানে কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে করোনার দাপট। সংক্রমণ ঠেকাতে ভারতে প্রথমদিকে সামাজিক দূরত্বের উপর জোর দেওয়া হয়েছিল। কিন্তু এখন লকডাউনের কড়াকড়ি নেই। অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হওয়ায় বাজার-হাট, গণপরিবহনে বেড়েছে লোকের ভিড়। বেড়েছে একে অপরের সংস্পর্শে আসার সম্ভাবনাও। তাই, প্রতিদিনই আশঙ্কাজনকহারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থতা লাভ করেছেন ৫৭ হাজারের বেশি রোগী। এতে করে বেঁচে ফেরার সংখ্যা ১৯ লাখ ১৯ হাজার ৮৪২ জনে দাঁড়িয়েছে। যা ভারত সরকারকে স্বস্তি দিচ্ছে। দেশটিতে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৬ লাখ প্রায় ৭৭ হাজার।

আরও পড়ুন