ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরলো ৪ তরুনী

অনলাইন সংস্করণ
২৯ নভেম্বর ২০২০, ২:০৩ অপরাহ্ণ ৫৩ বার পঠিত
ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরলো ৪ তরুনী
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরল চার তরুনী। রোববার সকাল ১০টার দিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে। ফেরৎ আসা তরুনীরা হলেন,নারানগঞ্জ জেলার দক্ষিন স্বরুপকাঠি গ্রামের আবুল কালামের মেয়ে সোনিয়া আক্তার (২৮), নড়াইল জেলার লক্ষীপুর গ্রামের সারেজাহান কাজির মেয়ে আসমা আক্তার রুমা (২৭), ফরিদপুর জেলার ছাগলছিরা গ্রামের আজিজুল হক এর মেয়ে লিজা ওরফে সোহাগী (২৫), ঢাকার রুপগনগর এলাকার আব্দুর রাজ্জাক এর মেয়ে জেসমিন আক্তার (২৫)। বেনাপোল ইমিগ্রেশন (ওসি) আহসান কবির বলেন,দালালের খপ্পরে পড়ে দেড় বছর আগে অবৈধ পথে তারা ভারতে যায়। ভারতের গোয়ায় বাসা-বাড়িতে কাজ করার সময় তারা সে দেশের পুলিশের হাতে আটক হয়।পরে সেখান থেকে এআরজেড নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে চিঠি চালাচালি করে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে এদের জাষ্টিস কেয়ার ও যশোর রাইটস নামে দুটি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হবে।পরে এনজিও সংস্থা পরিবারের সাথে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করবে।

আরও পড়ুন