ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশী হাই-কমিশনারের বেনাপোল স্থল বন্দর পরিদর্শন

অনলাইন সংস্করণ
২৩ অক্টোবর ২০২০, ২:৪৮ অপরাহ্ণ • ১০৫ বার পঠিত
ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশী হাই-কমিশনারের বেনাপোল স্থল বন্দর পরিদর্শন
যশোর প্রতিনিধিঃ ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশী হাই- কমিশনার মোহাম্মদ ইমরানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল দেশের সর্ব বৃহৎ বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে প্রতিনিধি দলকে বেনাপোল বন্দরের ব্যবসায়ী ও প্রশাসনিক কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি বেনাপোল কাস্টমস হাউজ, বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন, স্থলবন্দর অফিসসহ বিভিন্ন অফিস ঘুরে দেখেন। পরে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের গতি বাড়ানোর লক্ষ্যে, কাস্টমস, বন্দর, সিএন্ডএফ এজেন্ট ও আমদানি-রফতানি কারকদের সঙ্গে মতবিনিময় করেন বেনাপোল কাস্টমস হাউসের অডিটোরিয়ামে। এর আগে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বেনাপোল কাস্টমসে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করেন। তিনি বিকালে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনে আমদানি-রফতানিকারক ও সিএন্ডএফ এজেন্টদের সাথে মতবিনিময় সভায় বন্দরের আমদানি- রফতানিকারকরা হাই-কমিশনারের কাছে বনগাঁ কালিতলা পাকিং এর আমদানি-রফতানি সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় তিনি সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার মোঃ আজিজুর রহমান, বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মামুন কবির তরফদার, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন,সম্পাদক ইমদাদুল হক লতা, ইন্দো বাংলা চেম্বার অব কর্মাসের পরিচালক মতিয়ার রহমানসহ প্রমুখ।

আরও পড়ুন