ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ায় কালনী এক্সপ্রেসে আগুন

অনলাইন সংস্করণ
২৫ জুলাই ২০২০, ২:১৯ অপরাহ্ণ • ৮৪ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় কালনী এক্সপ্রেসে আগুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ঢাকা হতে সিলেটগামী আন্ত:নগর কালনী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) বিকেল প্রায় পৌণে পাঁচটার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশন ছাড়ার পর দুই বগির মাঝখানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রেনে যাত্রী সেবার দায়িত্বরত মুন্না জানান, তালশহর ও ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের মাঝামাঝি স্থানে আসার পর ট্রেনের 'ট' ও 'ঠ' বগির মাঝখানে আগুন লাগে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি জয়। ট্রেনে থাকা সিলিন্ডার দিয়ে আগুন নিভানো হয়। আমরা নিজেরাই চেইন টেনে ট্রেনটি থামিয়ে দেই।

আগুন বড় আকার ধারণ করায় আগেই সবাই মিলে আগুন নিভাতে সক্ষম হই। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো বৈদ্যুতিক তারগুলোতে স্পাকিং হচ্ছে। যে কারণে আখাউড়ার আজমপুর স্টেশনে গিয়ে মেরামত কাজ করা হবে। গাড়ি থামানো না হলে আরো বড় কিছু ঘটতে পারতো।

আরও পড়ুন