ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা আবারও প্রথম

অনলাইন সংস্করণ
১৫ সেপ্টেম্বর ২০২০, ৭:৪১ অপরাহ্ণ ৬২ বার পঠিত
বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা আবারও প্রথম
আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনকারী দেশ হিসেবে আবারও প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ। জাতিসংঘ সদর দপ্তরের ওয়েবসাইটে সম্প্রতি এ তথ্য প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়- বিশ্ব শান্তি, নিরাপত্তায় যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তি স্থাপনে কাজ করে যাচ্ছে শান্তিরক্ষী বাহিনী। বিশ্বের বিভিন্ন বিরোধপূর্ণ স্থানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। ৮টি মিশনে বাংলাদেশের ৬ হাজার ৮৩৬ জন শান্তিরক্ষী নিয়োজিত আছেন। ১৯৮৮ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিয়ে বাংলাদেশি শান্তিরক্ষীরা পেশাদারিত্ব, আনুগত্য ও সাহসিকতায় বিশ্ব শান্তি রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছে।

আরও পড়ুন