ঢাকা ১ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সতর্কীকরণ সাইনবোর্ড উপেক্ষা করে সড়ক বিভাগের জমি দখল কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০

কুবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

অনলাইন সংস্করণ
১৭ মার্চ ২০২১, ১১:০৭ পূর্বাহ্ণ ৪১ বার পঠিত
কুবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৭ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে জন্মবার্ষিকী ও শিশু দিবস-২০২১ এর র‍্যালি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। পুষ্পার্পণ শেষে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করা হয়। পরে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার খুব ভাগ্যবান। কারণ ১৬ মার্চ আমাদের প্রকল্পের উদ্বোধন হয়েছে। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। আজকে এই বিশেষ ক্ষণে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার প্রতিজ্ঞা করেছি এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আমরা সব সময় ঐক্যবদ্ধ থাকব। আমরা বঙ্গবন্ধুর আদর্শ লালন করব। যে বঙ্গবন্ধুর কথা ভাবলে রক্তে আগুন লাগে। তিনি আরো বলেন, মেগা প্রকল্প বাস্তবায়ন হলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অবকাঠামোগত দিক থেকে দেশের একটা সেরা বিশ্বিদ্যালয় হবে। এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন