ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

বিজয় টিভির সাংবাদিককে হত্যা

অনলাইন সংস্করণ
৫ সেপ্টেম্বর ২০২০, ৬:৪৭ পূর্বাহ্ণ ৪১ বার পঠিত
বিজয় টিভির সাংবাদিককে হত্যা
ডেস্ক রিপোর্টঃ ঢাকার ধামরাই উপজেলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় টিভির এক সাংবাদিককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে ধামরাই উপজেলার বারবাড়িয়া বাসস্ট্যান্ডের উত্তর পাশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যার ঘটনায় জড়িত থাকায় শাহিন ও মোয়াজ্জেম নামের দুজনকে আটক করেছে পুলিশ। নিহত মো. জুলহাস উদ্দীন (৩৭) উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোড়া এলাকার মৃত রহিজ উদ্দীনের ছেলে। তিনি বিজয় টিভির ধামরাই প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, বারবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় জুলহাসকে গলায় ছুরি দিয়ে আঘাত করে শাহিন ও মোয়াজ্জেম। পরে তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। জুলহাসকে সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় জনতা শাহিন ও মোয়াজ্জেমকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালে আনার পর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসপাতালে এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য তিনি নিয়ে গেছেন।

আরও পড়ুন