ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

বিএনপি গণসমাবেশের জন্য বরাদ্দ পেতে পারে কুমিল্লা টাউন হল মাঠ

অনলাইন সংস্করণ
১৯ নভেম্বর ২০২২, ১:০৭ অপরাহ্ণ • ১০৯ বার পঠিত
বিএনপি গণসমাবেশের জন্য বরাদ্দ পেতে পারে কুমিল্লা টাউন হল মাঠ
বিশেষ প্রতিবেদক:
কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠেই অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসন থেকে কুমিল্লা টাউন হল মাঠ বরাদ্দ দেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখছে কুমিল্লা বিএনপির নেতারা। খোঁজ নিয়ে জানা গেছে, প্রশাসন ও পুলিশও বিএনপির প্রত্যাশিত কুমিল্লা টাউন হল মাঠ বরাদ্দ দেওয়ার ব্যাপারে ইতিবাচক। এ দিকে সপ্তাহজুড়ে কুমিল্লা টাউন হল মাঠ বই মেলা ও সাহিত্য মেলার জন্য বরাদ্দ থাকলেও ২৪ নভেম্বরের আগে মাঠ খালি হয়ে যাবে। কেননা ২৪ নভেম্বর বইমেলা শেষ হচ্ছে। অপর দিকে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে পরিবহন ধর্মঘট ডাকা হলেও তা সমাবেশের উপর কোন প্রভাব ফেলবে না। কেননা বাংলাদেশের লাইফ লাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধর্মঘটের আওতায় থাকবে না। ফলে এ মহাসড়ক দিয়ে আশপাশের লোকজন সহজেই কুমিল্লার পদুয়ার বাজার পর্যন্ত আসতে পারবে এবং সেখান থেকে মিছিল করে কুমিল্লা টাউন হল মাঠে সহজেই চলে আসতে পারবেন। জানা গেছে, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, হত্যা, হামলা ও মামলার প্রতিবাদে এবং দলের চেয়ার পারসন খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশের অন্যান্য বিভাগীয় গণসমাবেশের মতো আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিভাগীয় গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলানিয়ে এ গণসমাবেশ হবে কুমিল্লায়। কুমিল্লা টাউন হলে অনুষ্ঠিত এ গণসমাবেশে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সূত্রগুলো জানিয়েছে, বিএনপি লিখিতভাবে কুমিল্লা টাউন হল মাঠ গণসমাবেশের জন্য বরাদ্দ দিতে জেলা প্রশাসনের কাছে আবেদন করেছে। সে আবেদনের বিষয়ে প্রশাসনও ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বলে মনে করছে বিএনপি নেতারা। অপর দিকে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে কুমিল্লায় সমাবেশের আগে দুই দিনের পরিবহন ধর্মঘট ডাকা হতে পারে বলে জানা গেছে। এ ধর্মঘটের কারনে আঞ্চলিক রুটগুলোতে পরিবহন চলাচল বন্ধ থাকতে পারে। এক্ষেত্রে কুমিল্লার বাস টার্মিনালগুলো থেকে কোন যাত্রীবাহী বাস চলাচল করবে না। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ হবে কিনা তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। অনেকে মনে করছেন বাংলাদেশের লাইফ লাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধর্মঘটের আওতায় থাকবে না। ফলে এ মহাসড়ক দিয়ে আশপাশের লোকজন সহজেই কুমিল্লার পদুয়ার বাজার পর্যন্ত আসতে পারবে এবং সেখান থেকে মিছিল করে কুমিল্লা টাউন হল মাঠে সহজেই চলে আসতে পারবেন।

আরও পড়ুন