ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

বিএনপির সমাবেশ ঘিরে কুমিল্লায় পরিবহন ধর্মঘট থাকছে না

অনলাইন সংস্করণ
২৫ নভেম্বর ২০২২, ৫:৫৩ পূর্বাহ্ণ • ১১২ বার পঠিত
বিএনপির সমাবেশ ঘিরে কুমিল্লায় পরিবহন ধর্মঘট থাকছে না
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ঘিরে কোনো পরিবহন ধর্মঘট থাকছে না। দলটির অন্যান্য বিভাগীয় গণসমাবেশের আগে বিভিন্ন দাবিতে পরিবহন ধর্মঘট ডাকা হলেও কুমিল্লায় কোনো ধর্মঘট ডাকা হবে না বলে জানিয়েছেন পরিবহন মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ। বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে দুই দফায় পরিবহন ধর্মঘটের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ কবির আহমেদ বলেন, পরিবহন মালিক বা শ্রমিকদের দাবির সঙ্গে কিংবা ধর্মঘটের সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই। সংগঠনের কেন্দ্র থেকে এখন পর্যন্ত কোথাও ধর্মঘটের নির্দেশ দেওয়া হয়নি। পরিবহন মালিক সমিতি একটি স্বাধীন সংগঠন। আমাদের দাবি-দাওয়া আছে এটা ঠিক তবে আমরা এখন এগুলো সামনে আনতে চাই না। আগামী ২৬ নভেম্বর, শনিবার কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতোমধ্যে জেলা প্রশাসন থেকে দলটিকে সমাবেশের অনুমোদন দেওয়া হয়েছে। সমাবেশ ঘিরে বিএনপি নেতৃবৃন্দ কৃত্রিম পরিবহন সঙ্কটের শঙ্কা করে আসছিলেন। সে প্রেক্ষিতে তারা বলেছেন, সকল প্রতিবন্ধকতার কথা মাথায় রেখে দু’টি আগে থেকেই নেতা-কর্মীরা কুমিল্লায় সমাবেশস্থলে অবস্থান নিতে থাকবেন। হয়েছে তাই। গণসমাবেশের দুইদিন আগে বৃহস্পতিবার দুপুর থেকেই সমাবেশস্থল কুমিল্লা টাউন হল মাঠে বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা এসে জড়ো হতে থাকেন। সময় গড়ানোর সাথে সাথে নেতা-কর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে। রাতে সমাবেশস্থল ঘুরে দেখা যায়, অনেকেই পাটি-পলিথিন বিছিয়ে সেখানে বসে পড়েছেন রাত কাটানোর জন্য। অন্যান্য নেতা-কর্মীদের পাশাপাশি মহিলা দলের নেত্রীরাও টাউন হল মাঠে অবস্থান নিচ্ছেন।

আরও পড়ুন