ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

বাঙ্গরায় ১৬কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

অনলাইন সংস্করণ
১৫ মে ২০২১, ৪:৪৪ অপরাহ্ণ ৪৩ বার পঠিত
বাঙ্গরায় ১৬কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ২লক্ষ ৪০হাজার টাকা মূল্যের ১৬কেজি গাঁজা ও একটি সিএনজি সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ৩টা ১৫মিনিটে বাঙ্গরা বাজার থানাধীন পীর কাশিমপুর ভূমি অফিসের পূর্বপাশ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের কৈশার গ্রামের আব্দুর রাজ্জাক ব্যাপারীর ছেলে সোহেল মিয়া (৪০) ও একই উপজেলার আন্দিকুট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে খোকন মিয়া, প্রকাশ কনু মিয়া (৩৫)। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় মুরাদনগর সার্কেলের তদারকিতে আমাদের সাবইন্সপেক্টর জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ.এস.আই মেহেদি হাসানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পীর কাশিমপুর অভিযান পরিচালনা করে। এসময় একটি সিএনজি সন্দেহজনক হওয়ায় মাদক ব্যবসায়ীদ্বয়কে জিজ্ঞাসাবাদের এক পর্যায় সিএনজিতে মাদক বহন করেছে বলে জানায় তার। পরে সিএনজিটি তল্লাশী করে পলিথিনে মোড়ানো ২লক্ষ ৪০হাজার টাকা মূল্যের ২কেজি করে মোট ৮টি ব্যাগে ১৬কেজি গাঁজার উদ্ধার করা হয়। এ ঘটনায় শনিবার (১৫ মে) দুপুরে ওই মাদক ব্যবসায়ী দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন