ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

অনলাইন সংস্করণ
৬ জুলাই ২০২৬, ১:৫২ পূর্বাহ্ণ ১৩৪ বার পঠিত
বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার মহেশপুর গ্রামে পাঁচ সন্তানের জননী রাশিদা আক্তার হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জুলাই) বিকেলে মহেশপুর বাজারে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শত শত নারী-পুরুষ, কিশোর, যুবক ও প্রবীণ অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. মানিক সরকার।

সমাবেশে বক্তব্য দেন নিহত রাশিদা আক্তারের ভাই সালাউদ্দিন, মেয়ে সামিয়া আক্তার ও আছিয়া আক্তার, নূর জাহান, মো. আলী, নিহতের শাশুড়ি অজুফা বেগম, মোশাররফ হোসেন, জাহাঙ্গীর মইশাল, মো. রফিকুল ইসলাম, মো. ফরিদ মিয়া, মোস্তফা মইশাল, আব্দু মিয়া, আবু জাহের এবং হাফেজ মাওলানা জালাল উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অভিযোগ করেন, পূর্ব বিরোধের জেরে গত ২৫ জুন দুপুরে মহেশপুর বাজারে প্রকাশ্যে রাশিদা আক্তারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। তারা অভিযোগ করেন, এ ঘটনায় রহিম মেম্বারের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। তারা এজাহারভুক্ত সব আসামির দ্রুত গ্রেফতার, দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় বিক্ষোভকারীরা “রাশিদার খুনি কেন বাইরে?”, “ফাঁসি চাই, ফাঁসি চাই, রাশিদা হত্যার আসামিদের ফাঁসি চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।

জানা যায়, নিহত রাশিদা আক্তার মহেশপুর গ্রামের কৃষক দেলোয়ার হোসেনের স্ত্রী। গত ২৫ জুন দুপুরে তিনি কয়েকটি গরু নিয়ে বাবার বাড়ি কামাল্লা গ্রামে যাওয়ার পথে মহেশপুর বাজারে প্রকাশ্যে হামলার শিকার হন। স্থানীয়দের সামনেই তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, “পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় মতিন সরকারের ছেলে কলিমউল্লাহ ও ডালিম মিয়ার ছেলে ইমামুল নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

আরও পড়ুন