ঢাকা ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাঙ্গামাটির লংগুদুর উপজেলার আহবায়ক কমিটি গঠন

অনলাইন সংস্করণ
২৯ জানুয়ারি ২০২১, ৩:০৫ অপরাহ্ণ ৩২ বার পঠিত
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাঙ্গামাটির লংগুদুর উপজেলার আহবায়ক কমিটি গঠন
জাকিয়া আক্তার, রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাঙ্গামাটি জেলার লংগুদুর উপজেলার মোঃ জাহাঙ্গীর আলম কে আহবায়ক ও মোঃ আলি আহাম্মদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান জনাব সোলায়মান মিয়া ও মহাসচিব সফিকুল ইসলাম বাবু। রাঙ্গামাটি জেলা আহবায়ক মোঃ রাসেল তালুকদারের সুপারিশ ক্রমে ২১ সদস্য বিশিষ্ট লংগুদুর উপজেলা কমিটি অনুমোদন করা হয়েছে। ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে রাঙ্গামাটি জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির নিকট প্রেরণ করতে হবে। আর সংগঠনের প্রতিটা সদস্যকে অবশ্যই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ফরম পূরণ করতে হবে বাধ্যতামূলক ও সংগঠনের গঠনতন্ত্রের বাহিরে কোন কাজ করা যাবেনা বলে জানিয়েছেন কেন্দ্রীয় কমিটি চেয়ারম্যান জনাব সোলোয়মান মিয়া। লংগুদুর উপজেলা কমিটির দায়িত্বে থাকছেন যারা : আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মাহাবুবুর রহমান, মোঃ আনোয়ারহোসেন, মোঃ মাসুদ রানা, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ হামিদ, মোঃ আলী আহাম্মদ, সদস্য সচিব, মোঃ সহেল কবির, রাজু দে, মোঃ আলমগীর হোসেন, শিরিন আক্তার, স্থৃতিবিকাশ চাকমা, শাহনাজ পারভীন, মোঃশাহজাহান, নির্মল জলদাস, মো ফারুক হোসেন, অজিত জলদাস, মোঃ মোতালেব, শামীম হোসেন, মিজানুর রহমান, লোকমান হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাঙ্গামাটি জেলা কমান্ড কাউন্সিল এর আহবায়ক মোঃ রাসেল তালুকদার বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল হলো একমাত্র সংগঠন যাদের মূল লক্ষ হচ্ছে মানবজাতির সেবা করা তিনি আরো বলেন যে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের অধিকার আদায়ের জন্য রাজ পথে লড়াই করছেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকা শাহবাগ চত্বরে লাগাতার অবস্থান কর্মসূচিতে বাংলাদেশের সকল বীর মুক্তিযোদ্ধা সন্তানদের উপস্থিত হয়ে প্রমাণ করে দিবে মুক্তিযোদ্ধা সন্তানেরা তাদের অধিকার আদায়ের জন্য সব কিছু করতে পারে। কারন ওদের রক্ত হলো বাংলার বীরসন্তান পিতার রক্ত তাই ২৩ শে ফেব্রুয়ারির কর্মসূচিকে সফল ও সার্থক করতে সকল বীর সন্তানদের আহবান জানান, বীর পুত্র রাসেল তালুকদার।

আরও পড়ুন