ঢাকা ১ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ সতর্কীকরণ সাইনবোর্ড উপেক্ষা করে সড়ক বিভাগের জমি দখল কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০

"বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের" প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ

অনলাইন সংস্করণ
১ মে ২০২১, ৫:০৩ পূর্বাহ্ণ ৩৭ বার পঠিত
"বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের" প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ
সাজ্জাদ হোসেন শিমুল:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের" প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের চেয়ারম্যান সোলাইমান মিয়া ও মহাসচিব সফিকুল ইসলাম বাবুর দিক নির্দেশনায় "বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চট্টগ্রাম বিভাগ ও মহানগরের" উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিম খানার শিশুদের মাধ্যমে ত্রিশ পাড়া কোরআন খতম ও  শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় দুটি এতম খানায় দোয়া মাহফিল এবং ইফতারের আয়োজন করা হয়। এসময় ট্রাফিক পুলিশ বক্সের সকল পুলিশ সদস্যদের মাঝে ইফতার প্যাকেট বিতরণ করা হয়। ইফতারের পর চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রায় ২০০ জনের মধ্যে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চট্টগ্রাম বিভাগ ও মহানগর। চট্টগ্রাম বিভাগের সভাপতি জনাব কফিল উদ্দিন কুমিল্লা টাইমস কে জানান, রোজা উপলক্ষে তিন ধাপে প্রায় ৪০০ জনের অধিক অসহায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি আমরা, আমরা আমাদের চট্টগ্রাম বিভাগের সদস্যদের আর্থিক সহযোগীতায় এ কার্যক্রম পরিচালনা করছি। ইনশাআল্লাহ আগামীতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জনাব আব্বাস উদ্দীন জানান, এই রোজার মধ্যে আমরা আমাদের সামর্থ অনুযায়ী ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করছি। তিনি আরো বলেন, চট্টগ্রাম বিভাগসহ সারা দেশের সকল জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্যরা এই কার্যক্রম পরিচানা করার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম , সাধারণ সম্পাদক আব্বাস উদ্দীন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন রুবেল, চট্টগ্রাম মহানগরের সসভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ তাজবিসহ আরো অনেকে।

আরও পড়ুন