ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

বাংলাদেশ ছেড়ে গেল আরও ২৭২ ব্রিটিশ নাগরিক

অনলাইন সংস্করণ
২৬ মে ২০২০, ৯:১৩ পূর্বাহ্ণ ৫৯ বার পঠিত
বাংলাদেশ ছেড়ে গেল আরও ২৭২ ব্রিটিশ নাগরিক

ডেস্ক রিপোর্ট

আজ মঙ্গলবার সকাল ১০ ও ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৃথকভাবে বিশেষ এ দুটি ফ্লাইটে করে ব্রিটিশ এই নাগরিকরা যাত্রা করেন বলে বিমান কর্মকর্তা মো. জাকির হোসাইন সুমন জানান। তিনি জানান, আজ সিলেট থেকে একাদশ দফায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইটে এক শিশুসহ মোট ২৭২ জন ব্রিটিশ নাগরিক সিলেট ছেড়েছেন।

বর্তমান করোনা পরিস্থিতিতে এ নিয়ে মোট এগারো দফায় সিলেট-ঢাকা-লন্ডনের উদ্দেশ্যে আটকে পড়া ব্রিটিশ নাগরিকরা বাংলাদেশ থেকে ফেরত যাচ্ছেন।

এরআগে গত ২১ এপ্রিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেট থেকে প্রথম দফায় ১৫৬ জন, ২৩ এপ্রিল দ্বিতীয় দফায় ১৫৬ জন, ২৫ এপ্রিল তৃতীয় দফায় ১২২ জন,২৬ এপ্রিল চতুর্থ দফায় ১০১ জন,২৯ এপ্রিল পঞ্চম দফায় ১২৭ জন, ১ মে ৬ষ্ঠ দফায় ১৪৪ জন, ৫ মে সপ্তম দফায় ১৫৩ জন,৭মে অষ্টম দফায় ১৪৩ জন, ১০মে নবম দফায় ৪৭জন, ২০মে দশম দফায় ২৭৫ জন ও আজ এগারো তম দফায় ২৭২ জনসহ এ নিয়ে বর্তমান করোনা পরিস্থিতিতে সর্বমোট ১৬৯৬ জন আটকেপড়া ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্যের উদ্দেশে সিলেট ত্যাগ করেন।

আরও পড়ুন