ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

আজ বসছে পদ্মা সেতুর ৩৪তম স্প্যান

অনলাইন সংস্করণ
২৫ অক্টোবর ২০২০, ৫:৪২ পূর্বাহ্ণ • ৮০ বার পঠিত
আজ বসছে পদ্মা সেতুর ৩৪তম স্প্যান
ডেস্ক রিপোর্টঃ
রবিবার (২৫ অক্টোবর) বসছে পদ্মা সেতুর ৩৪তম স্প্যান। ‘২এ’ নামের এই স্প্যানটি বসবে সেতুর ৭ ও ৮ নম্বর পিয়ারের ওপর। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, ‘সেতুর ৩৪তম স্প্যান বসানোর প্রস্তুতি চলছে। ৩৩তম স্প্যান বসানোর মাত্র ৫ দিনের মাথায় শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ৩৪তম স্প্যান নিয়ে ৩৬০০ টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেনবাহী জাহাজ ‘তিয়ান ই’ রওয়ানা দেয়।’ এর আগে গত ১৯ অক্টোবর ৩ ও ৪ নম্বর পিয়ারের ওপর ৩৩ নম্বর স্প্যান স্থাপন করা হয়। ৩৪ তম স্প্যান উঠলে অক্টোবর মাসের ৩টি স্প্যান স্থাপন হবে। ৩০ অক্টোবর একবারে মাওয়ায় পদ্মা তীরে ২ ও ৩ নম্বর পিয়ারের ওপর ৩৫তম স্প্যান স্থাপন করার কথা রয়েছে। একইভাবে ৪ নভেম্বর ৩৬তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান আব্দুল কাদের।

আরও পড়ুন