ঢাকা ১১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু

বরুড়ায় শিক্ষিকাকে ধর্ষণ; যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন সংস্করণ
১৬ অক্টোবর ২০২০, ১:৪৪ অপরাহ্ণ ৬৪ বার পঠিত
বরুড়ায় শিক্ষিকাকে ধর্ষণ; যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার বরুড়া উপজেলায় স্কুলশিক্ষিকাকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় রাশেদুল হাসান রাজিব (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কুমিল্লা জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. জাহিদুল কবির এ রায় দেন। রাশেদুল হাসান রাজিব বরুড়া উপজেলার কাকৈরতলা গ্রামের আবদুর রহিমের ছেলে। মামলার সূত্রে জানা যায়, বরুড়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে পূর্বপরিচয়ের সূত্র ধরে ২০১৫ সালের ১৪ নভেম্বর অপহরণ করেন রাশেদুল হাসান রাজিব। ১৭ নভেম্বর ওই শিক্ষিকাকে ঢাকার উত্তরা থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিক্ষিকার ভাই বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন। পরে রাশেদুল হাসান রাজিবের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়া হয়। বৃহস্পতিবার আদালত একমাত্র আসামি রাজিবকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। সরকার পক্ষের আইনজীবী মিজানুর রহমান মজুমদার বলেন, অপহরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন বিচারক। রায় ঘোষণার সময় পলাতক ছিলেন রাজিব।

আরও পড়ুন