ঢাকা • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

বঙ্গমাতার জন্মদিনে 'নগদ' এর মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার

অনলাইন সংস্করণ
৮ আগস্ট ২০২০, ৪:১৬ অপরাহ্ণ • ৬৪ বার পঠিত
বঙ্গমাতার জন্মদিনে 'নগদ' এর মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার
ডেস্ক রিপোর্টঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মদিন উপলক্ষ্যে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবা ‘নগদ’ এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেলেন ১৩শ দুস্থ নারী। প্রত্যেককে দেয়া হয়েছে ২ হাজার করে টাকা। শনিবার সকালে গণভবনে এক অনুষ্ঠান থেকে ৬৪ জেলার দুস্থ নারীদের উপহারের অর্থ দেন প্রধানমন্ত্রী। দুস্থ নারীদের বাছাই করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা। অনুদানের টাকা পাঠানোর পুরো খরচ বহন করেছে ‘নগদ’। ক্যাশ আউটের চার্জ ৩৫ টাকাও দিয়েছে ‘নগদ’। এর আগে করোনায় কর্মহীন ৫০ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে আর্থিক অনুদান দেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ১৭ লাখ পরিবারকে ‘নগদ’ এর মাধ্যমে অনুদানের অর্থ পাঠানো হয়।

আরও পড়ুন