ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের পূর্ণ সমর্থন ছিলো: খুনী ক্যাপ্টেন মাজেদ

অনলাইন সংস্করণ
১৫ আগস্ট ২০২০, ৪:৫০ পূর্বাহ্ণ • ১০০ বার পঠিত
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের পূর্ণ সমর্থন ছিলো: খুনী ক্যাপ্টেন মাজেদ
ডেস্ক রিপোর্টঃ বঙ্গবন্ধুকে হত্যা করা অফিসারদের ফরেন সার্ভিস এবং একটা করে প্রমোশন উপহার দেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধু হত্যাকান্ডে জিয়াউর রহমানের পূর্ণ সমর্থন ছিলো বলে জানিয়েছেন সাজাপ্রাপ্ত খুনি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মাজেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সাক্ষাতকারে দেখা যায় বিষয়টির বিশদ বর্ণনা দিয়েছেন খুনি মাজেদ। এ বছর এপ্রিলে বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মাজেদ এর ফাঁসির রায় কার্যকর হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দীর্ঘ সাক্ষাতকারে মাজেদ বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পর জিয়াউর রহমানের কী ভূমিকা ছিল তা বর্ণনা করেন। বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন মাজেদ বলেন, ৭৫’ এর ১৫ই আগস্ট জিয়াউওর রহমান সকাল ১০ টা ১১ টার দিকে ক্যান্টনমেন্ট অডিটোরিয়ামে ঢাকা ক্যান্টনমেন্টের জোয়ান এবং অফিসারদের আসতে বলেন। সেখানে তিনি তাদের মোটিভেট করেন গতরাতে যে ঘটনা ঘটে গেছে তা নিয়ে মাথা ঘামাবে না। সবাই চেইন অফ কমান্ডে ফিরে যাও। সবাই কাজকর্ম করো। এটি জাতির ব্যাপার আমাদের না। সেসময় বঙ্গবন্ধুর খুনীদের পুরষ্কার স্বরূপ বিদেশের কূটনীতিক মিশনে চাকরি দেয়ার ক্ষেত্রে তার প্রত্যক্ষ মদদ ছিল বলে জানান এই খুনী। বঙ্গবন্ধুর খুনী ক্যাপ্টেন মাজেদ বলেন, এখানে বঙ্গভবনের যে সমস্ত অফিসাররা আছে তারা সবাই বিদেশে যাবে, সেখানে তাদের কাগজপত্র তৈরি করতে মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার মাশরুর হক তাকে নির্দেশ দিয়েছে। যেহেতু আমরা বঙ্গভবনে ডিউটি ছিলাম, আমাদেরকেও ব্যাংককে পাঠিয়ে দেয়া হয়েছে। সেখান থেকে আমাদেরকে লিবিয়ায় আশ্রয়ের জন্য বন্দোবস্ত করা হয়েছে। আমাদেরকে উপহার হিসেবে সবাইকে ফরেন সার্ভিস এবং একটা করে প্রমোশনও দিয়ে দিবেন। জিয়াউর রহমানের সরাসরি মদদ ছিল। সেসময় যত ধরনের অনিয়ম করা যায় সবই করা হয়েছে ।

আরও পড়ুন