ঢাকা ৩১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী - এমপি বাহার

অনলাইন সংস্করণ
১৭ নভেম্বর ২০২০, ১১:০৬ পূর্বাহ্ণ ৪২ বার পঠিত
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী - এমপি বাহার
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, বঙ্গবন্ধু এদেশের গরীব-দু:খী মানুষের মুখে হাসি ফুটাতে ১৪ বছর জেলে কাটিয়েছেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। দেশের গরীব মানুষের হাতে ভাতার টাকা তিনিই প্রথম তুলে দিয়েছেন । শেখ হাসিনা আজ দেশের মানুষের আস্থার প্রতীক। শেখ হাসিনা সরকার যতদিন থাকবে, দেশবাসী ততদিন নিরাপদ থাকবে। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ দিয়েছেন আর শেখ হাসিনা সমৃদ্ধ বাংলাদেশ গড়ছেন। গতকাল সোমবার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা মৎস্য বিভাগ আয়োজিত নিবন্ধিত জেলেদের মাঝে রিক্সা ভ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন। হাজী বাহার এমপি আরও বলেন, শেখ হাসিনার উন্নয়ন দেখে সারা বিশ্বের মানুষ আজ হতবাক। বিএনপি-জামায়াতের লুটপাট করে রেখে যাওয়া অচল অর্থনীতিকে সচল করে দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা যতদিন, দেশের উন্নয়ন ততদিন। কুচক্রিমহলের বিষয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণকে সজাগ থাকতে হবে,শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। কুমিল্লায় মুজিব বর্ষের উপহার হিসেবে কুমিল্লা আদর্শ সদর উপজেলার নিবন্ধিত ৫০ জন জেলের মাঝে রিকশা ভ্যান বিতরন করেন বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। এসয়ম উপস্থিত ছিলেন কুুমিলা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, ভাইস-চেয়ারম্যান তারিকুল রহমান জুয়েল,জেলা মৎস্য কর্মকর্তা মো.শরিফ উদ্দিন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (পদোন্নতিপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা) মো.ইকবাল হোসেন, দূর্গাপুর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল,জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন সহ অন্যান্য কর্মকর্তা ও নেতৃবৃন্দ। ২০২০-২১ অর্থ বছরে বৃহত্তম কুমিল্লা জেলা মৎস উন্নয়ন প্রকল্প এর আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে এআইজিপি উপকরণের রিকশা ভ্যান দেওয়া হয়।

আরও পড়ুন