ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যশোরে শীতবস্ত্র ও খাবার বিতরণ

অনলাইন সংস্করণ
১১ জানুয়ারি ২০২১, ৫:১৮ পূর্বাহ্ণ ৫৩ বার পঠিত
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যশোরে শীতবস্ত্র ও খাবার বিতরণ
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শীতার্ত ও এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়েছে। রোববার (১০জানুয়ারি) ১১টার দিকে গদখালি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন মোল্লার উদ্যোগে গদখালি ফুল মার্কেটে এ শীতবস্ত্র ও খাবার বিতরন করা হয়।পরে উপজেলার বোধখানা মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার ও কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠান আব্দুর রহিম সর্দারের সভাপতিত্বে ও গদখালি ইউনিয়নে সাবেক ইউপি সদস্য ফয়েজ আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আশরাফুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান, ঝিকরগাছা উপজেলা পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলিমুল মৃধা, গদখালি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রনি আহমেদ, নাভারণ ইউনিয়নের যুবলীগ সদস্য রাজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন