ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

প্রতারক সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

অনলাইন সংস্করণ
১৬ জুলাই ২০২০, ৭:১৬ পূর্বাহ্ণ • ৬৪ বার পঠিত
প্রতারক সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

ডেস্ক রিপোর্টঃ

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম কে করোনা ভাইরাসের নমুনা পরিক্ষা নিয়ে ভুয়া রিপোর্ট দেয়ার মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেম আদালত। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১ টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিট্রেট (CMM) আদালত শুনানি নিয়ে এই আদেশ দেন।

সাহেদের ১০ দিনের রিমান্ড
প্রতারক সাহেদের ১০ দিনের রিমান্ড

একই মামলায় রিজেন্ট হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে দশ দিন এবং তাদের কর্মী তরিকুল ইসলামকে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সাহেদকে সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয় থেকে আদালতে নেয়া হয়। এজন্য আগে থেকেই আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আদালতে সাহেদকে হাজির করে দশ (১০) দিনের রিমান্ডের আবেদন করে ডিবি। শুনানি নিয়ে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার (১০ জুলাই) ভোর ৫ টা থেকে সাড়ে ৫ টার দিকে বোরকা পরে সাতক্ষীরা সীমান্ত পার হওয়ার সময় র‍্যাবের হাতে গ্রেফতার হয় ধুরন্ধর এ প্রতারক সাহেদ। রিজেন্ট হাসপাতালে র‍্যাবের অভিযান হতে পারে এমনটি আঁচ করতে পেরে ঢাকা ছেড়ে নরসিংদী হয়ে কক্সবাজার মহেশখালী যান সাহেদ।

পরে র‍্যাব, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনির কড়া নজরদারির মধ্যেও ৮ দিন পর গ্রেফতার হয় বহুল আলোচিত প্রতারক সাহেদ।

আরও পড়ুন