ঢাকা • ১৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

পেঁয়াজ রপ্তানির অনুরোধ জানিয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

অনলাইন সংস্করণ
১৬ সেপ্টেম্বর ২০২০, ৫:৫৩ অপরাহ্ণ • ৬৯ বার পঠিত
পেঁয়াজ রপ্তানির অনুরোধ জানিয়ে ভারতকে বাংলাদেশের চিঠি
স্টাফ রিপোর্টারঃ পেঁয়াজ রপ্তানি বন্ধে উদ্বেগ জানিয়ে ফের তা চালু করতে ভারতের প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। ঢাকায় ভারতীয় হাই কমিশনে মঙ্গলবার লেখা চিঠিতে এ আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। রপ্তানি বন্ধের এই সিদ্ধান্ত বাংলাদেশের বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহকে সরাসরি প্রভাবিত করছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে গেল জানুয়ারিতে বাংলাদেশ-ভারতের বাণিজ্য সচিব পর্যায়ের আলোচনার উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে আরও বলা হয়, গত অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরেও খাদ্যপণ্য রপ্তানিতে বিধিনিষেধের বিষয় আগে জানানো নিয়ে আলোচনা হয়েছিল। ভারতের এমন হঠাৎ ঘোষণা বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ায় গুরুত্ব দেওয়া হয়নি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।   প্রসঙ্গত, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেয় ভারত। এরপরই দেশের বাজারে বাড়তে থাকে এ পেঁয়াজের দাম। পরদিন মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, ভারত থেকে পেঁয়াজ রপ্তানির নোটিশ আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গেই দিল্লি মিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে। কারণ আমাদের মধ্যে অলিখিত কথাটি ছিল যে, ভারত অব্যাহতভাবে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনো পরিবর্তন আনে, আগে থেকে আমাদের জানিয়ে দেবে। এই ধরনের বোঝাপড়ার মধ্যে আছে, এটা বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে। আমরা তাদের খুব দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্তটি প্রত্যাহারের জন্য অনুরোধ জানিয়েছি। প্রত্যাশা করছি, এটার একটা ভালো ফলাফল পাবো। তবে শুধু অনুরোধ জানিয়ে বসে নেই পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যেই শুরু হয়েছে বিভিন্ন দেশের সাথে দেন দরবার। সঙ্কট সামাল দিতে ভারত ছাড়াও বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির প্রচেষ্টা চালানো হচ্ছে। মিয়ানমার, তুরস্ক ও মিশর থেকে পেঁয়াজ আমদানির জন্য উদ্যোগ নেয়া হয়েছে।

আরও পড়ুন