ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

পরীক্ষা নেওয়ার দাবিতে কুবিতে প্রতিকী পরীক্ষা

অনলাইন সংস্করণ
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৭ অপরাহ্ণ • ৯৫ বার পঠিত
পরীক্ষা নেওয়ার দাবিতে কুবিতে প্রতিকী পরীক্ষা
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্থগিত হওয়া পরীক্ষা নেয়ার দাবিতে মোমবাতি জ্বালিয়ে প্রতীকী পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে মোমবাতি জ্বালিয়ে এ প্রতীকী পরীক্ষা দেয় শিক্ষার্থীরা। এসময় আইন বিভাগের শিক্ষার্থীরা রাসেল মাহমুদ বলেন, “ গত এগারো মাসে সকল স্কুল কলেজে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর স্কুল কলেজ নিয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও বিশ্ববিদ্যালয়ের জন্য কোন পদক্ষেপ নেন নি। এতে আমাদের যে ক্ষতিটা হয়েছে তা কি সরকার পুষিয়ে দিতে পারবে! তাছাড়া আমাদের শিক্ষা ঋন, ইন্টারনেট সেবা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয় নাই।এখন আমাদের একটাই দাবি সেটা হলো দ্রুতই আমাদের পরীক্ষার ব্যবস্থা করা হোক। তাছাড়া অনেকে বলেন, দেশের সবকিছু স্বাভাবিক থাকলেও আমাদের পরীক্ষাগুলো স্থগিত করে দেয়াটা বৈষম্যমূলক। আমাদের সময় বসে নেই। সবকিছু স্বাভাবিক রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান কেনো বন্ধ রাখা হবে? সরকারের প্রতি আমাদের আবেদন যে, আমাদের সুযোগ দিন, আমাদের পরীক্ষাগুলো নিয়ে নেন যাতে পরিবারের দায়িত্ব নিতে পারি। আমাদের দাবী একটাই যেন আমাদের পরীক্ষাগুলো নিয়ে নেয়া হয়।” উল্লেখ্য, করোনাভাইরাস মহামারীতে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত ২০ ডিসেম্বর থেকে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করেছিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে অনলাইনে জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান সব ধরনের পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২৩ ফেব্রুয়ারি চলমান পরীক্ষাগুলো স্থগিত করে দিলে স্নাতক এবং স্নাতকোত্তর মিলিয়ে মোট ৫৮টি সেমিস্টারের পরীক্ষা আটকে যায়। এতে শিক্ষার্থীরা ভয়াবহ সেশনজটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন