ঢাকা • ৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশের বিদায়ী সম্বর্ধনা

অনলাইন সংস্করণ
২৩ মে ২০২১, ৪:৪৯ অপরাহ্ণ • ৫৫ বার পঠিত
পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশের বিদায়ী সম্বর্ধনা
স্টাফ রিপোর্টার:
পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত আজিম উল আহসান ও শাহরিয়ার মোহাম্মদ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, ঢাকায় উপ পরিচালক হিসেবে যোগদান করেছেন। পুলিশের এই দুই কর্মকর্তাকে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী সম্বর্ধনা দেয়া হয়। শনিবার দুপুরে নগরীর পুলিশ লাইনস অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার ফারুক আহমেদ বিদায়ী স্মারক হিসেবে ক্রেস্ট ও উপহার আজিম উল আহসান ও শাহরিয়ার মোহাম্মদের হাতে তুলে দেন। পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত আজিম উল আহসান বলেন, “Our life is a dream rounded with a sleep”. স্বপ্নের মাঝেই যেন ফুরিয়ে গেল ২ বছর ৮ মাস। ২০১৮ সালের অক্টোবরে কুমিল্লা জেলা পুলিশ এ যোগদান করেছিলাম। গত ২ মে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে কুমিল্লা জেলা পুলিশ থেকে বিদায় নিলাম। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন আমার পরবর্তী গন্তব্য। ব্যস্ততম দিনগুলিতে দায়িত্ব পালনে যাঁরা প্রেরণা যুগিয়েছেন তাঁরা কুমিল্লার জনগণ! সংকটেও প্রতিনিয়ত সাথে ছিলেন আমার সহকর্মীরা। কৃতজ্ঞতা জানাচ্ছি সবার প্রতি। সময়ের অভাবে বিদায় নিতে পারিনি অনেক শুভাকাঙ্ক্ষীর কাছে থেকে। ভাল থেকো গোমতী-মেঘনা! ভাল থেকো সবুজ শ্যামল প্রিয় কুমিল্লা ।

আরও পড়ুন