ঢাকা ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

নিষেধাজ্ঞা দিয়ে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করা যাবে না

অনলাইন সংস্করণ
৩০ মে ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ণ ১২৭ বার পঠিত
নিষেধাজ্ঞা দিয়ে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করা যাবে না

ইরানের হরমুজ প্রণালি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বলেছে, নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র কখনোই এই গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ অর্জন করতে পারবে না। একই সঙ্গে সংস্থাটি তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে।

শুক্রবার (২৯ মে) এক বিবৃতিতে পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ (পিজিএসএ) এ মন্তব্য করে। এর তিন দিন আগে মার্কিন ট্রেজারি বিভাগ নবগঠিত এই সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। সংস্থাটি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি ও ব্যবস্থাপনা তদারকির দায়িত্ব পালন করছে। খবর প্রেস টিভির।

বিবৃতিতে বলা হয়, ‘আপনারা স্থলভাগে কিংবা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছেন।’ এতে আরও বলা হয়, ‘নিষেধাজ্ঞার মাধ্যমেও সেই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না।’

ইরানি কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক ‘আগ্রাসনের’ জবাবে ইরান তাদের শত্রু ও মিত্রদের জন্য এই কৌশলগত নৌপথ বন্ধ করে দেয়।

সংস্থাটির ভাষ্য অনুযায়ী, গত ১৩ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জাহাজ ও বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পর হরমুজে আরও কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হয়। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ যুদ্ধবিরতির শর্তের পরিপন্থি ছিল

মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে পিজিএসএ বলেছে, ‘যে দেশের প্রেসিডেন্ট জলদস্যুতার প্রশংসা করেন, সেই দেশের নিষেধাজ্ঞাকে আমরা আমাদের কার্যক্রমের ইতিবাচক স্বীকৃতি হিসেবে দেখি।’শ

বিবৃতির শেষে জানানো হয়, পিজিএসএর কার্যক্রম শুরুর প্রথম মাসের পরিসংখ্যান শিগগিরই প্রকাশ করা হবে।

আরও পড়ুন