ঢাকা • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর

নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল' এর ৪ সদস্য গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
৩ ডিসেম্বর ২০২০, ১২:৫৭ অপরাহ্ণ • ৫৪ বার পঠিত
নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল' এর ৪ সদস্য গ্রেপ্তার
ডেস্ক রিপোর্টঃ
ময়মনসিংহ নগরীর বালাশপুর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আকরাম হোসেন (২৭), জুয়েল মিয়া (৪৫), মাকসুদুল হক রনি (২১) ও মানসুর উদ্দিন প্রহর (১৮)। র‌্যাব-১৪’র মিডিয়া অফিসার সিনিয়র এএসপি জোনাঈদ আফ্রাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বলাশপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর কিছু সদস্য একত্রিত হয়ে নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে বলে তথ্য পায়। ওই সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে র‌্যাব-১৪’র কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিনের নির্দেশে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। ঘটনাস্থলে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় ওই চার জঙ্গিকে আটক করতে সক্ষম হয় তারা। এ সময় আটককৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট, নগদ টাকা ও মোবাইল সেট জব্দ করা হয়। জোনাঈদ আফ্রাদ আরও জানান, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’- এর ময়মনসিংহ অঞ্চলের সাথে সংশ্লিষ্ট। তারা তাদের নেতা মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলামের চিন্তা ভাবনা ও মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে ওই সংগঠনের সক্রিয় সদস্য হয়ে উঠে এবং কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা নিয়মিত গোপন বৈঠকে মিলিত হতো, নতুন সদস্য সংগ্রহসহ সংগঠন পরিচালনার জন্য চাঁদা উত্তোলন করতো। উগ্রবাদ কায়েম করার লক্ষ্যে তারা দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতা করার পরিকল্পনা করছিল বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাদের সহযোগী অন্যান্যদের ব্যাপারে অনুসন্ধান চলছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাব-১৪। সংবাদঃ ডিবিসি

আরও পড়ুন