ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নির্বাচন উপলক্ষে কুমিল্লা পরিদর্শন করলেন সেনাপ্রধান

অনলাইন সংস্করণ
২২ জানুয়ারি ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ ১৩৭ বার পঠিত
নির্বাচন উপলক্ষে কুমিল্লা পরিদর্শন করলেন সেনাপ্রধান
কুমিল্লা জেলা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠেয় গণভোট উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনব্যাপী এই সফরে তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের’ আওতায় দায়িত্ব পালনরত সামরিক সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সেনাপ্রধান কুমিল্লা এরিয়ার বিভিন্ন ইউনিটে সেনাসদস্যদের মোতায়েন ও কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি কর্তব্যরত সৈনিকদের সঙ্গে মতবিনিময় করেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করেন। সফরের অন্যতম প্রধান অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কুমিল্লা ও পার্শ্ববর্তী জেলাগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও ভোটারদের অবাধ চলাচল নিশ্চিত করতে ‘আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়’ ও একটি সুসংগত নিরাপত্তা বলয় তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিদর্শনকালে তার সঙ্গে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, অ্যাডজুট্যান্ট জেনারেল, ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও স্থানীয় এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ: এনটিভি

আরও পড়ুন