ঢাকা • ৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া

অনলাইন সংস্করণ
৮ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ • ১৭৩ বার পঠিত
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কুমিল্লার মুরাদনগরের বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় অঙ্গরাজ্যের আলেবনী সংলগ্ন ক্লেভেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, স্টেট রুট ৯এইচ সড়কে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইেভটকার বিপরীত দিক থেকে আসা আরেকটি প্রাইভেটকারকে সরাসরি ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর গ্রামের মোহাম্মদ হেরামন (৬০) ও তার ছেলে মোহাম্মদ নাজমুল রুবেল (২৯)। দুর্ঘটনায় আরও দুজন প্রাণ হারান, যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় হেরামনের মেয়ে ফাতিমা আক্তার ও তার এক বছর বয়সী সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। জানা গেছে, নিহতরা সবাই ব্রোন্জ এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় বায়তুল আমান ইসলামিক সেন্টারের পরিচিত মুখ ছিলেন। বাফেলোতে ব্যবসায়িক কাজে যাওয়ার পথে তারা এই দুর্ঘটনার শিকার হন। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি শেখ আবুল হোসাইন বলেন, “ওরা অত্যন্ত প্রাণবন্ত মানুষ ছিল। এমন মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়া কঠিন।” এদিকে, নিহতদের গ্রামের বাড়ি মুরাদনগরের পীর কাশিমপুরে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। বুধবার তাদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল, প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও জীবন কতটা অনিশ্চিত।

আরও পড়ুন