ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নার্ভাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা, করোনাভাইরাস নিয়েই বাঁচতে শিখতে হবে: ডব্লিউএইচও

অনলাইন সংস্করণ
২ আগস্ট ২০২০, ৪:১৭ অপরাহ্ণ ৫৬ বার পঠিত
নার্ভাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা, করোনাভাইরাস নিয়েই বাঁচতে শিখতে হবে: ডব্লিউএইচও

অনলাইন ডেস্কঃ

করোনা মহামারির প্রভাব আগামী কয়েক দশক ধরে চলতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)। শুক্রবার সংস্থার জরুরি কমিটির এক বৈঠকে এই কথা বলেন ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস। তার মতে, এ ভাইরাস নিয়েই সবাইকে বাঁচতে শিখতে হবে। এ ধরনের স্বাস্থ্য সংকট শতকে একবার আসে বলে উল্লেখ করে জানান, এর প্রভাব কয়েক দশক ধরে পরিলক্ষিত হবে।

আরো বলেন, 'বর্তমানে গোটা বিশ্বে করোনার যা পরিস্থিতি তা ছয় মাস আগে কল্পনাও করা যায়নি। সেই সময় চীনের বাইরে ১০০ জনও করোনা আক্রান্ত ছিলেন না এবং মৃত্যুও ঘটেনি। মাত্র ছয় মাসে পরিস্থিতি পুরোপুরি বদলে গেল'।

ইতিমধ্যে ১৫০টির মতো প্রতিষ্ঠান করোনার ভ্যাকসিন নিয়ে কাজ শুরু করেছে। গত সপ্তাহে ডব্লিউএইচও জানায়, ২০২১ সালের প্রথমার্ধের আগে ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা কম।

গেব্রিয়েসুস বলেন, 'যদিও ভ্যাকসিন তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, তারপরও আমাদের অবশ্যই এ ভাইরাস নিয়ে বাঁচতে শিখতে হবে এবং আমাদের যা আছে তা নিয়েই লড়াই করতে হবে।'

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনে প্রথম শনাক্ত হওয়ার পর গত মার্চ মাসে করোনাভাইরাসকে মহামারি হিসাবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ পর্যন্ত এ ভাইরাসে ৬ লাখ ৭০ হাজারের বেশি মানুষ মারা গেছে। আর ১ কোটি ৮০ লাখ মানুষের শরীরে এর উপস্থিতি শনাক্ত হয়েছে।

আরও পড়ুন