ঢাকা ৩০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

নবীনগরে চেয়ারম্যান প্রার্থী'র পক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

অনলাইন সংস্করণ
২৩ অক্টোবর ২০২১, ৭:১০ পূর্বাহ্ণ ৪৫ বার পঠিত
নবীনগরে চেয়ারম্যান প্রার্থী'র পক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামনে রেখে নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ আনোয়ার হোসেনকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে মিথ্যা সংবাদ এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বীরগাঁও বাজারে স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে যুগ্ন সাধারণ সম্পাদক ইলিয়াস বাবুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক। এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। সকল বক্তারা, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে উপজেলা যুবলীগের সহ সম্পাদক আনোয়ার হোসেনকে বীরগাঁও ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দিতে আওয়ামীলীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে জোড় আহব্বান জানান। এসময় তারা আনোয়ার হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গনমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বীরগাও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হোসেন সরকার বলেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী আনোয়ার ভাইয়ের আব্বা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং তিনি দীর্ঘদিন যাবৎ আওয়ামীলীগের সাথে জড়িত একটি মহল তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বলেন আমি আনোয়ার হোসেন পৈতৃক ভাবে একজন মুজিব সৈনিক।আমার পিতা একজন ত্যাগী আওয়ামীলীগের কর্মী ছিলেন। আমি তারই ওরসজাত সন্তান হিসেবে বঙ্গবন্ধু আদর্শ নিয়ে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বীরগাও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি। আমার জনপ্রিয়তায় একটি মহল ঈষান্বিত হয়ে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।আমি এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।সকল আওয়ামীলীগের কর্মী সমর্থকদের দোয়া ও ভালোবাসা আমার উপর আছে।আমি তাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। বীরগাও ইউনিয়নকে একটি আধুনিক মাদকমুক্ত ইউনিয়ন গঠন করবো ইনশাআল্লাহ।

আরও পড়ুন