ঢাকা • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

নওগাঁ-৬ ও ঢাকা-৫ আসনের ভোট ১৭ অক্টোবর

অনলাইন সংস্করণ
২৩ আগস্ট ২০২০, ১২:৩২ অপরাহ্ণ • ৬০ বার পঠিত
নওগাঁ-৬ ও ঢাকা-৫ আসনের ভোট ১৭ অক্টোবর
ডেস্ক রিপোর্টঃ জাতীয় সংসদের শূন্য ঘোষিত নওগাঁ-৬ ও ঢাকা-৫ আসনে আগামী ১৭ অক্টোবর উপ-নির্বাচন করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। কমিশন বৈঠক শেষে ইসি সচিব মো. আলমগীর নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রোববার (২৩ আগস্ট) এ তথ্য জানান। তিনি বলেন, এ দুই আসনের ভোটের তারিখ দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু ভোটের তফসিল এখনও নির্ধারণ হয়নি। তফসিল আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। বার্ধক্যজনিত কারণে ৬ মে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করলে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। এ আসনে ভোট করার শেষ সময় ১ নভেম্বর। আর ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় আসনটি ওই দিন শূন্য হয়। সে অনুযায়ী, ৯০ দিনের হিসেবে ২৪ অক্টোবরের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।

আরও পড়ুন