ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

দেশসেরা সমাজসেবক সম্মাননা স্মারকে ভূষিত উদ্ভাবক মিজান

অনলাইন সংস্করণ
২ ডিসেম্বর ২০২০, ৩:১৪ অপরাহ্ণ • ১০৫ বার পঠিত
দেশসেরা সমাজসেবক সম্মাননা স্মারকে ভূষিত উদ্ভাবক মিজান
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশসেরা সমাজ সেবক হিসেবে সম্মাননা স্মারকে ভূষিত হন উদ্ভাবক মিজানুর রহমান সোমবার সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহা সচিব মাওলানা আবেদ আলী স্মারকটি হাতে তুলে দেন। পাশাপাশি যশোর জেলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট হিসেবে কাজ করার জন্য দায়িত্ব প্রদান করা হয় তাকে।করোনা কালিন সময় থেকে শুরু করে দীর্ঘ নয় মাস ধরে বিভিন্ন সামাজিক ও মানব সেবায় কাজ করে যাচ্ছেন মিজান। বৃক্ষ রোপন,চারা বিতরণ, মাষ্ক বিতরণ, খাবার বিতরণের সাথে সাথে মাদরাসা ও এতিমখানায় আল- কোরআন বিতরণ অব্যাহত রেখেছেন তিনি।ধারাবাহিক ভাবে অব্যাহত রাখা এতো কাজের জন্যই সম্প্রতি পেয়েছেন গুণিজন সম্মাননা। মাস শেষ হওয়ার আগেই নভেম্বরেই দুটি স্মারক নিজের ঘরে তুলে নিলেন দেশসেরা এই উদ্ভাবক। উদ্ভাবক মিজান বলেন, খারাপ কাজে খারাপ ফল আর ভাল কাজের ভাল ফল। সে ফল ইতোমধ্যে পেতে শুরু করেছি।সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আমার ভাল কাজের যে সম্মানা দিয়েছে আমি সার্কের কাছে এবং সকল শুভানুধ্যায়ীদের কাছে চির কৃতজ্ঞ। সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমি দোয়া কামনা করছি জীবনকে শেষকাল পর্যন্ত যেন মানুষের ও সমাজের কল্যাণে এভাবেই কাজ করে যেতে পারি।

আরও পড়ুন