ঢাকা ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

দশম ও দ্বাদশে নিয়মিত ক্লাস হবে, বাকিদের সপ্তাহে ১ দিন : শিক্ষামন্ত্রী

অনলাইন সংস্করণ
২৪ জানুয়ারি ২০২১, ৩:১৫ অপরাহ্ণ ৪২ বার পঠিত
দশম ও দ্বাদশে নিয়মিত ক্লাস হবে, বাকিদের সপ্তাহে ১ দিন : শিক্ষামন্ত্রী
ডেস্ক রিপোর্টঃ
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শুধু দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস হবে, বাকিরা সপ্তাহে এক দিন করে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ক্লাস করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পরীক্ষা ছাড়াই উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের ফল প্রকাশের বিধান করতে বিদ্যমান আইন সংশোধনের প্রস্তাব পাসের প্রক্রিয়ার সময় সংসদে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু করার পর প্রাথমিকভাবে দশম ও দ্বাদশ শ্রেণির নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হবে।’ শিক্ষামন্ত্রী দীপু মনি আরো বলেন, ‘দশম ও দ্বাদশ শ্রেণির নিয়মিত ক্লাস হলেও অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে একদিন করে শিক্ষা প্রতিষ্ঠানে আসবে এবং পুরো সপ্তাহের পড়া নিয়ে যাবে।’ দীপু মনি বলেন, যেহেতু দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর সংখ্যা অনেক, তাই শ্রেণিকক্ষে তাদের গাদাগাদি করে বসতে হয়। সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে তাদের বসানো সম্ভব না। ‘সেক্ষেত্রে সব শ্রেণির শিক্ষার্থীকে একসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে আনার সুযোগ থাকবে না,’ যোগ করেন শিক্ষামন্ত্রী। দীপু মনি উল্লেখ করেন, দেশের চারটি বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলো সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে, যা এই মহামারির সময়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য অত্যন্ত সহায়ক হবে।

আরও পড়ুন