ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

তিতাসে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি ডায়াবেটিকস হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনলাইন সংস্করণ
১৪ নভেম্বর ২০২০, ১:৫৪ অপরাহ্ণ • ৮৩ বার পঠিত
তিতাসে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি ডায়াবেটিকস হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মোঃ আলমগীর সরকার, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লা উত্তর জেলা তিতাস উপজেলায় ১৪ নভেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে "বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২০ "পালন করা হয়েছে । এ সময় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিবসটির শুভ উদ্বোধন করেন কুমিল্লা-২ হোমনা-তিতাস এর সংসদ সদস্য সেলিম আহমেদ এমপি । সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার , তিতাস থানা ওসি তদন্ত মোঃ শহিদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সরফরাজ খান ,বহরামপুর ইউনিয়ন রিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক নুরুন্নবী , জগতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান, সাতানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতানি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি শামসুল হক সরকার ,মজিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফরুক মিয়া সরকার। সভায় অন্যান্যের মধ্যে আরো যারা উপস্থিত ছিলেন তিতাসের ডায়াবেটিক সমিতির সভাপতির ডাক্তার মোঃ মফিজ উদ্দিন মহিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, ডায়াবেটিক হাসপাতাল মেডিকেল অফিসার ডাক্তার মোঃ নূরে আলম সিদ্দিকী, সহ-সভাপতি মোহাম্মদ জসিম খান প্রমুখ । অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিতাস উপজেলা থেকে একটি র্্যলি বের করে কড়িকান্দি বাজারস্থ "তিতাস ডায়াবেটিস হাসপাতাল "এসে শেষ হয়।

আরও পড়ুন