ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত

তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ, ১০জন আহত

অনলাইন সংস্করণ
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ ৫৬ বার পঠিত
তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ, ১০জন আহত
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
আলোচিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামে এই ঘটনা ঘটে। এসময় সংঘর্ষে দশজন আহত হয়। শেষ খবর পাওয়া পযর্ন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহতরা হলোঃ নিজাম উদ্দিন(৩০), ইয়াসিন(৩৫), রুবেল মাঝি(২৫), মনির হোসেন(৩৫), জুয়েল(২৪), আল-আমিন, রহমান শিকদার, কাজল খান, ফাহিম শিকদার, ডালিম সরকার। জানা যায়, মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামের সুরুজ ফকির বাড়ীতে আগামী ২১শে ফেব্রæয়ারী শুক্রবার মাহফিলে বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভাইরাল এই বক্তার আগমন প্রতিহত করতে এলাকার আলেম সমাজ ও এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। শুক্রবার জুম্মার নামাজের পর আমপাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে আমপাল পূর্বপাড়া ডালিমের বাড়ীর সামনে আসার পর সুরুজ ফকিরের অনুসারীরা লাঠিসোটা নিয়ে মিছিলে হামলা করলে মিছিলকারীরাও পাল্টা হামলা করে। এসময় উভয় পক্ষের মোট দশজন আহত হয়। মিছিলকারী হানিফ মাঝি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম হঠাৎ করেই সুরুজ ফকিরের অনুসারীরা লাঠিসোটা নিয়ে মিছিলে হামলা করে আমাদের অনেক মানুষকে আহত করে। আমরা এর বিচার চাই। মাহফিলের আয়োজক রবিউল বলেন, মিছিল নিয়ে মাজার ভেঙ্গে দিতে আসছে এমন খবরে নারী পুরুষরা বাধা দেয়। এসময় তাদের হামলায় আমাদের কয়েকজন আহত হয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, পুলিশ পাঠিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নেয়া হবে।

আরও পড়ুন