ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

ঢাবির দুই সাংবাদিকের উপর ছাত্রলীগের হামলায় কুবিসাস’র নিন্দা

অনলাইন সংস্করণ
২৭ মার্চ ২০২১, ৫:১৩ অপরাহ্ণ • ৯২ বার পঠিত
ঢাবির দুই সাংবাদিকের উপর ছাত্রলীগের হামলায় কুবিসাস’র নিন্দা
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রথম আলোর প্রতিনিধি আসিফ হাওলাদার ও বাংলা ট্রিবিউন এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবিদ হাসান রাসেলের ওপর ছাত্রলীগের সঙ্ঘবদ্ধ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। শনিবার (২৭ মার্চ) সংগঠনটির দপ্তর সম্পাদক খালেদ মোর্শেদ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিক এবং সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লব। বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ‘সাংবাদিকদের উপর এমন বর্বরোচিত হামলা স্বাধীন সাংবাদিকতায় চরম কুঠারাঘাতের শামিল। আমরা মনে করছি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ হামলা চালানো হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি এবং নিজেদের জবাবদিহিতার ঊর্ধ্বে ভাবার কারণে এমন হিংস্র হয়ে উঠছে কতিপয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। শুধু হিংস্রতায় শেষ দেখছি না বরং হামলা, নির্যাতনের পর আবার গৌরবের সাথে তা স্বীকার করার প্রবণতাও দেখা যাচ্ছে। স্বাধীনতার ৫০ বছরে এসে ছাত্রলীগের এমন আচরণ জাতির জন্য লজ্জাজনক। সাংবাদিক নেতৃবৃন্দ হামলার সাথে জড়িত ছাত্রলীগ নেতা-কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি জবাবদিহিতামূলক ক্ষমতা কাঠামাে গড়ে তুলতে রাষ্ট্রকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, গত ২৫ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠন বিক্ষোভ ডাকেন। এতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের দ্বারা বর্বরোচিত হামলার স্বীকার হন দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ হাওলাদার ও বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবিদ হাসান রাসেল।

আরও পড়ুন